৮ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস
দেশের আট অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অঞ্চলগুলো হলো- যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার।
রোববার (২৯ জুন) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এসব অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে।
আরএএস/এসএনআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন
- ২ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে
- ৩ সিইসি নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা যেখানে ভোট দেবেন
- ৪ সেনাপ্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৫ ভোটার গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না: ইসি সানাউল্লাহ