ডিএমপি কমিশনার হলেন আসাদুজ্জামান মিয়া
ঢাকা মেট্রো পলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন আসাদুজ্জামান মিয়া। এর আগে আসাদুজ্জামান মিয়া হাইওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মঙ্গলবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
উল্লেখ্য, আগামীকাল পুলিশের বর্তমান আইজি হাসান মাহমুদ খন্দকার ও র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে। ২০১০ সালের ৩০ আগস্ট হাসান মাহমুদ খন্দকার আইজিপি হিসেবে নিয়োগ পান। এর পর থেকে টানা চার বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তিনি।
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪