ভ্যাপসা গরমের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
বিগত কয়েকদিনের ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আবহাওয়ার পর রাজধানী ঢাকায় নেমেছে স্বস্তির বৃষ্টি। সোমবার (৩০ জুন) দুপুরে হঠাৎ করেই আকাশে মেঘ জমে শুরু হয় বৃষ্টিপাত। এতে কিছুটা প্রশান্তি ফিরে পেয়েছেন নগরবাসী।
তবে রাজধানীতে যানজট আর হঠাৎ বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন পথচারীরা ও খেটে খাওয়া মানুষ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীর মগবাজার, রামপুরা, আগারগাঁও, ফার্মগেট এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টিপাত বেশিক্ষণ স্থায়ী হবে না। মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। অন্যদিকে সাগরে লঘুচাপের প্রভাবে উপকূল জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে।
আরএএস/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন
- ২ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে
- ৩ সিইসি নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা যেখানে ভোট দেবেন
- ৪ সেনাপ্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৫ ভোটার গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না: ইসি সানাউল্লাহ