দুই ঘণ্টা পর টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
ফাইল ছবি
রাজধানীর টিকাটুলির কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (২ জুলাই) সকাল ৭টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান হোসেন আগুন নিয়ন্ত্রণের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল ৭টার দিকে তাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে তারা ভোর ৫টার দিকে ওই গোডাউনে আগুন লাগার খবর পান। সঙ্গে সঙ্গে তারা তাদের ইউনিট পাঠান সেখানে। তাদের সাতটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন
- টিকাটুলিতে কেমিক্যাল গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
- গাজীপুরে সিলিন্ডারের লিকেজ থেকে আগুনে দগ্ধ শিশুর মৃত্যু
- নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে মা-মেয়ে দগ্ধ
তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত নিয়ে কিছু জানা যায়নি বলে জানান তিনি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা
ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ আপাতত বিরতি, নিখোঁজের তথ্য পেলে ফের উদ্ধার অভিযান চলবে
- ২ স্বাধীনতা দিবসে সেনাবাহিনীর ১৮ কর্মকর্তা পেলেন অনারারি কমিশন
- ৩ প্রথমবার জাতীয় পতাকাবাহী রাষ্ট্রীয় গাড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ৪ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ৫ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে