বনানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু
বনানী লেভেল ক্রসিং/ফাইল ছবি
রাজধানীর বনানীর সৈনিক ক্লাব রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে বনানী থানার সৈনিক ক্লাব রেলস্টেশন এলাকায় রেললাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহত নারীর পরনে ছিল কালো চেক বোরখা ও চেক পাজামা। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই বজলুর বলেন, ওই নারী সৈনিক ক্লাব এলাকার রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। সিআইডি ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে। নিহত নারীর নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা