২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৮
প্রতীকী ছবি
সারাদেশে ২৪ ঘণ্টায় পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার ৪১৮ জনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (১১ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত চালানো অভিযানে এসব আসামিকে গ্রেফতার করা হয়। ৯৯৮ জনকে গ্রেফতারি পরোয়ানায় ও বিভিন্ন মামলায় গ্রেফতার করা হয়। এ ছাড়া ৪২০ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়।
এছাড়া দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান, ৫৬ রাউন্ড কার্তুজ, ৪ রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
এর আগের ২৪ ঘণ্টায় পুলিশ সারাদেশে অভিযান চালিয়ে ১ হাজার ২৮৪ জনকে গ্রেফতার করে।
টিটি/জেএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা