মিতু হত্যা : গুন্নুর রিমান্ড শুনানি স্থগিত
চট্টগ্রামের পুলিশ কমিশনার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনায় গ্রেফতার আবু নছর গুন্নুর দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি স্থগিত করেছেন চট্টগ্রামের একটি আদালত।
একই সঙ্গে গুন্নুকে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র আগামী রোববারের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম আবদুল কাদেরের আদালত এ আদেশ দেন।
এর আগে দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক কাজী রাকিব উদ্দিন গুন্নুর রিমান্ড আবেদন করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ঈছা চৌধুরী। তিনি জানান, আগামী রোববারই রিমান্ডের পুর্নশুনানির দিন ধার্য করা হয়েছে।
জীবন মুছা/এএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪