শ্রেষ্ঠ বিমানসেনাদের হাতে ট্রফি তুলে দিলেন বিমানবাহিনী প্রধান
বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মদক্ষতা ও পেশাদারত্বের স্বীকৃতি হিসেবে ২০২৪ সালের শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদপত্র দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) ঢাকা সেনানিবাসের বিমান সদরদপ্তরে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি নির্বাচিত ছয়জন শ্রেষ্ঠ বিমানসেনা ও এমওডিসির (এয়ার) হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।
বিমান বাহিনী প্রধান তার বক্তব্যে সম্মাননা প্রাপ্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, এ স্বীকৃতি তাদের কর্মক্ষেত্রে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ। একই সঙ্গে এটি অন্য সদস্যদের জন্যও প্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান, ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়ক, বিমান সদরের পরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটি থেকে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
টিটি/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা