চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
ফাইল ছবি
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা হাওয়া/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (২১ আগস্ট) আবহাওয়া অফিসের এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
সতর্কবার্তায় হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
আরএএস/ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ রাউজানে পরিত্যক্ত অবস্থায় রিভলবার ও কার্তুজ উদ্ধার
- ২ ছুটির দিনেও পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, তেল দিচ্ছে না অনেকে
- ৩ শক্তিশালী গণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই: চিফ হুইপ
- ৪ শহীদ জিয়া-খালেদা জিয়ার সমাধিতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শ্রদ্ধা
- ৫ শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির শ্রদ্ধা