সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন, প্রকাশ শিগগির
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগির তা প্রকাশ করা হবে।
বুধবার (২৭ আগস্ট) আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দু-একদিনের মধ্যে প্রকাশ করা হবে।
এদিকে সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হবে৷তফসিল হবে তার দুই মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হতে পারে।
ভোটের প্রস্তুতি এরইমধ্যে শুরু করেছে কমিশন। এর অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদ, প্রশিক্ষণ, ভোটকেন্দ্র স্থাপন, ভোট কর্মকর্তার প্যানেল প্রস্তুত, ম্যানুয়্যাল প্রস্তুত, আইন সংস্কার, ভোটের উপকরণ ক্রয়ের বিষয় রোডম্যাপে স্থান পাবে।
এমওএস/এসএইচএস/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে স্বাধীনতা দিবসে ছাত্রশিবিরের র্যালি ও সমাবেশ
- ২ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চাই: প্রধানমন্ত্রী
- ৩ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ৪ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৫ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান