ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

দক্ষিণখানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৭ এএম, ০২ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর দক্ষিণখানের দেওয়ানবাড়ী এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী আকলিমা আক্তার (৩৩) নিহত হয়েছেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকার মৃত রফিক উল্লার মেয়ে আকলিমা আক্তার। বর্তমানে পাকারমাথায় একটি চারতলা বাড়ির তিন তলায় ভাড়া থাকতেন তিনি। পেশায় তিনি কাপড় ব্যবসায়ী।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক(এসআই) আনোয়ার হোসেন বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে আকলিমার দ্বিতীয় স্বামী মাসুদের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তিনি আকলিমার মাথায়, দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্বজনেরা আকলিমাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। পেরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এসআই আরও বলেন, এই ঘটনায় স্বামী-স্ত্রীর ধস্তাধস্তির সময় মাসুদ আহত হন। তার দুই হাতে জখম হয়েছে। মাসুদকে চিকিৎসার জন্য প্রথমে ঢামেকে নেয়া হয়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে ঢামেক থেকে পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। তিনি পুলিশ হেফাজতে রয়েছে।

কাজী আল আমিন/এনএইচআর/জেআইএম