জামুকার দুই সদস্যকে অব্যাহতি
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের লোগো
জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) দুইজন সদস্যকে অব্যাহতি দেওয়া হয়েছে। জামুকার সদস্য ইসতিয়াক আজিজ উলফাত এবং খ ম আমির আলীকে অব্যাহতি দিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তবে তাদের কী কারণে অব্যাহতি দেওয়া হয়েছে সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু জানানো হয়নি।
এতে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৫(২) ধারামতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য ইসতিয়াক আজিজ উলফাত এবং খ ম আমির আলীকে অব্যাহতি প্রদান করা হলো।
গত বছরের ১৮ নভেম্বর ১১ সদস্যের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়। কাউন্সিলের চেয়ারম্যান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম (বীর প্রতীক)। পুনর্গঠিত কাউন্সিলের মেয়াদ ৩ বছর। তবে জামুকা আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার আগেই যে কাউকে অব্যাহতি দেওয়া যাবে।
নতুন দুই সদস্য মনোনীত
একই সঙ্গে শূন্য হওয়া দুটি পদে নতুন দুজন সদস্য মনোনীত করা হয়েছে। এজন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
মেজর (অব.) ফজলুর রহমান (বীর প্রতীক) ও মেজর (অব.) মুহাম্মাদ আবদুস সালাম জামুকার নতুন সদস্য মনোনীত হয়েছেন।
‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৫-এর (১) (গ) ধারামতে তাদের মনোনীত করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আরএমএম/জেএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ লাইনচ্যুত বগি উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন
- ২ সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- ৩ উত্তর সিটিতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা রাখা হচ্ছে
- ৪ বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম
- ৫ যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ