ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

আজকের আবহাওয়া: ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৮:০৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এ সময় দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯২ শতাংশ।

গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে। আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৪৯ মিনিটে।

এমআরএম