শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা করতে চায় যুক্তরাজ্য: সারাহ কুক
সিইসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে কথা বলছেন ব্রিটিশ হাইকমিশনার, ছবি: জাগো নিউজ
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সহায়তা করতে চায় যুক্তরাজ্য।
সোমবার (২৯ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি।
সারাহ কুক বলেন, শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা দিতে চায় তারা। এছাড়া পোলিং স্টাফকে প্রশিক্ষণ ও ভোটার শিক্ষণ কার্যক্রমে সহায়তা দিতে চায় তার দেশ।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এ জন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।
এমওএস/এসএনআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ নাগরিক বঞ্চনার অবসান চান ভোটাররা, আশা দেখাচ্ছেন প্রার্থীরা
- ২ সুবিধাবঞ্চিত নারীদের কথা শুনলেন জুবাইদা, দিলেন সমাধানের আশ্বাস
- ৩ নারীদের নিয়ে অতিকথনে থাকা নেতারা ‘গাইনোকলজিস্ট’: ফওজিয়া মোসলেম
- ৪ চট্টগ্রামে ছাত্রদল নেতা সোহেল হত্যা মামলার আসামি গ্রেফতার
- ৫ এক নজরে দশম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতার চিত্র