ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র বলছে, দুপুরে ঢাকা কলেজের এক শিক্ষার্থীর কলেজ আইডি কার্ড ছিনিয়ে নিয়ে তাকে মারধর করেন ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির চার-পাঁচ জন শিক্ষার্থী। এরপর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষের অল্প কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এখন পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
এনএস/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ নির্বাচন উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন
- ২ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করছে
- ৩ সিইসি নাসির উদ্দিনসহ অন্য কমিশনাররা যেখানে ভোট দেবেন
- ৪ সেনাপ্রধানের সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৫ ভোটার গোপন কক্ষে মোবাইল ব্যবহার করতে পারবেন না: ইসি সানাউল্লাহ