পর্ন-তারকা যুগল পালিয়ে ছিলেন বান্দরবান, গোয়েন্দা তথ্যে গ্রেফতার
বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
তাদের দুই জনকে বান্দরবান এলাকা থেকে গোয়েন্দা তথ্যেরভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
সিআইডি জানায়, সম্প্রতি তারা বান্দরবানে আত্মগোপনে ছিলেন।
সোমবার (২০ অক্টোবর) আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত যুগলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।
আরও পড়ুন
ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার
‘পমপম’ গ্রুপে হাজারো তরুণীর অন্তরঙ্গ ছবি-ভিডিও, গ্রেফতার ৯
‘পমপম’ গ্রুপে সাবেক প্রেমিকাদের ছবি-ভিডিও ফাঁস, গ্রেফতার ৪
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।
অনুসন্ধানে জানা গেছে, তারা বাংলাদেশে বসেই ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন।
বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্নো ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।
সম্প্রতি ঢাকাভিত্তিক একটি ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট এই দুই যুগলের বিষয়টি সামনে আনে।
টিটি/এসএনআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ অভিযানে ৪৯ গাড়ির বিরুদ্ধে ভিডিও মামলা, ১৫ হাজার টাকা জরিমানা
- ২ জলাবদ্ধতা মোকাবিলায় ৬টি পোর্টেবল পাম্প যুক্ত করছে ডিএসসিসি
- ৩ এপ্রিলে আরও ২ জেলায় খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ৪ ঢাকায় জলাবদ্ধতা নিরসনে নতুন উদ্যোগ: আরও ২টি আউটলেট নির্মাণের পরিকল্পনা
- ৫ জলাবদ্ধতার ৩৩ হটস্পট শনাক্ত, একমাসে পরিষ্কার হবে বক্স কালভার্ট