ডেমরায় বাসায় মিললো পোশাকশ্রমিকের মরদেহ, গলায় কালো দাগ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ/ফাইল ছবি
রাজধানীর ডেমরায় ভাড়া বাসায় এক নারী পোশাকশ্রমিকের মরদেহ পাওয়া গেছে। তার গলায় ছিল কালো দাগ।
নিহত নারীর নাম মোছা. মনিরা বেগম (২৬)। পুলিশ দেইলা পশ্চিমপাড়ার বাসা থেকে তাকে উদ্ধার করে শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মনিরা মাগুরার শ্রীপুর উপজেলার তারা উজিল গ্রামের মনিরুজ্জামানের মেয়ে। তিনি ডেমরায় মেয়েকে নিয়ে থাকতেন এবং উর্মি গার্মেন্টস নামের একটি পোশাককারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
মনিরার বাবা মনিরুজ্জামান বলেন, ‘আমি গ্রামের বাড়িতে থাকি। মেয়ের বাসার পাশে থাকা সহকর্মী আমার স্ত্রীকে ফোনে জানান মনিরার অবস্থা খুব খারাপ। পরে আমি ঢাকায় এসে দেখি মেয়ে আর নেই। আমার মেয়ের একটি মেয়ে রয়েছে। আমার মেয়ের সঙ্গে মানিক শেখ নামের এক ছেলের প্রায় আট বছর আগে বিয়ে হয়। মানিক শেখ গ্রামের বাড়িতেই থাকে। মনিরা আগে মাগুরার শ্রীপুরে গার্মেন্টসে চাকরি করতো। পরে ঢাকায় চলে আসে ও বাসায় মেয়েকে নিয়ে একাই থাকতো। আমার মেয়ের কোনো অসুখ ছিল না। সে এভাবে মরতে পারে না।’
এ বিষয়ে ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুবেল হোসেন বলেন, নিহত মনিরার গলায় একটি কালো দাগ দেখা গেছে। তবে এভাবে দেখে কোনোকিছু বোঝা যায় না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে।
কাজী আল-আমিন/একিউএফ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা