যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক নিহত
ফাইল ছবি
রাজধানীর যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শওকত হোসেন রিমন (২৬) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নির্মাণশ্রমিক মো. আমির হোসেন জানান, দুপুরে যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের পাশে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলার ছাদে রড তুলছিলেন রিমন। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমির হোসেন আরও জানান, নিহত রিমন কুমিল্লার দেবিদ্বার থানার মো. জাবেদ ইকবালের ছেলে। কাজলা শেখদী এলাকায় ভাড়া থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/ইএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ চৈত্র সংক্রান্তিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি
- ২ স্পিকারের সহধর্মিণীর জন্য দোয়া মাহফিলে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ
- ৩ ‘কুমিল্লা দক্ষিণ স্টেডিয়াম’ খুঁজে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
- ৪ গুমের অধ্যাদেশ বাতিল নিয়ে কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ আরমানের
- ৫ সংসদে ফের মাইক বিভ্রাট, অধিবেশন মুলতবি ২০ মিনিট