চৈত্র সংক্রান্তিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি
ফাইল ছবি
চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি থাকবে। রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন জেলার বাইরে দেশের অন্য জায়গায় সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এই ছুটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।
এর আগে, সরকারি, আধা-সরকারি অফিস, সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার জন্য সরকারি ছুটি নির্ধারণ করে ২০২৫ সালের ৯ নভেম্বর প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আরএমএম/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ সংবিধান সংস্কার হয় না বরং স্থগিত বা সংশোধন হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ২ ঢাকায় অবৈধ নাইট কোচ কাউন্টার অপসারণে ৭ দিনের আলটিমেটাম
- ৩ বিলুপ্ত হতে যাওয়া অধ্যাদেশগুলো নিয়ে সংসদে আলোচনা চান বিরোধীদলীয় নেতা
- ৪ শৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণে কর্মচারীদের বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
- ৫ চৈত্র সংক্রান্তিতে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি