আজকের আবহাওয়া: ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে
আজ ঢাকায় আকাশ মেঘলা থাকতে পারে/ছবি-এআই দিয়ে বানানো
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৭ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আজ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪ শতাংশ ছিল।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২ মিনিটে।
এমআরএম
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদুল আযহার পরেই শুরু হচ্ছে বর্জ্য থেকে গ্যাস-বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প
- ২ শহীদ মিনারে রাকিব হত্যা, নেপথ্যে নারী-মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের ইঙ্গিত
- ৩ সরকারি-বেসরকারি ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন
- ৪ মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল
- ৫ ২০ বছর পর চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন ৩৩০ সার্জেন্ট-এসআই