অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি
চট্টগ্রামে এক রেস্তোরাঁকে ৩ লাখ টাকা জরিমানা
মঙ্গলবার দুপুরে চকবাজার কুটুমবাড়ি রেস্তোঁরায় অভিযান চালানো হয়
চট্টগ্রামে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাবার তৈরি ও বিক্রির অপরাধে কুটুমবাড়ি রেস্তোঁরাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (২৮ অক্টোবর) কুটুমবাড়ি রেস্তোঁরার চকবাজার শাখাকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা। এ সময় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা ও মেট্রোপলিটন কার্যালয় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের স্যানিটারি পরিদর্শক অভিযানে অংশ নেন।
জেলা নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে চকবাজার কুটুমবাড়ি রেস্তোঁরায় অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে নিম্নমানের খাদ্যপণ্য উৎপাদন, বিক্রি, কাচ্চি বিরিয়ানিতে নিম্নমানের ফ্রুট ড্রিংক পাউডার ব্যবহার, কাঁচা ও রান্না করা খাবার খোলা অবস্থায় রেফ্রিজারেটরে সংরক্ষণসহ নানান অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করে কোষাগারে জমা দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এমডিআইএইচ/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে: সড়কমন্ত্রী
- ২ নিজ নির্বাচনি এলাকার সড়ক উন্নয়নে পদক্ষেপ চাইলেন রুমিন ফারহানা
- ৩ গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগে আলোচনা হোক, সংসদে নাহিদ ইসলাম
- ৪ জুড়ি-বড়লেখায় পানি ও স্যানিটেশনের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা নেই
- ৫ দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে গ্রামাঞ্চলের রাস্তাঘাটে সর্বোচ্চ অগ্রাধিকার