টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
ফাইল ছবি
নেতৃস্থানীয় ছোট ভিডিওর প্ল্যাটফর্ম টিকটকের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন টিকটক দক্ষিণ এশিয়ার প্রধান (পাবলিক পলিসি অ্যান্ড গভর্নমেন্ট রিলেশন) ফেরদৌস মুত্তাকিম, টিকটকের বৈশ্বিক লিগ্যাল বিসনেস পার্টনার আদিল শাহ ও টিকটকের বাংলাদেশ প্রধান আবু নাঈম।
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে টিকটকের মাধ্যমে যেন কোনো ধরনের অপপ্রচার না করা হয়, সে বিষয়ে কথা বলতেই এ বৈঠক হয়েছে বলে জানা গেছে।
বৈঠক বিষয়ে জানতে চাইলে কোনো কথা বলেননি টিকটক প্রতিনিধিরা। এটিকে ‘সৌজন্যমূলক বৈঠক’ বলে এড়িয়ে যান তারা।
এমওএস/এমকেআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, তদারকিতে ভিজিলেন্স টিম
- ৩ সমাজের একটি অংশ নয়, সবাই মিলে ভালো থাকবো: প্রধানমন্ত্রী
- ৪ গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না
- ৫ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান