জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, তদারকিতে ভিজিলেন্স টিম
জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। একই সঙ্গে অবৈধ মজুতদারি বন্ধে পুরস্কারের ঘোষণা করবে সরকার। শুক্রবার (২৭ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে সব জেলায় ভিজিলেন্স টিম গঠন করেছে সরকার। অবৈধ মজুতদারি বন্ধে তথ্য প্রদানকারীর জন্য আসছে পুরস্কারের ঘোষণা। সচেতন নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ বা পরামর্শ প্রদানের অনুরোধ করা হলো।
যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়ে তার প্রভাব পড়ছে বাংলাদেশেও।
সরকার বারবার বলছে, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহে কোনো ঘাটতি নেই।
সংশ্লিষ্টরা মনে করছেন, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রবণতাই অনেক ক্ষেত্রে সাময়িক সংকটের সৃষ্টি করছে, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। এ প্রেক্ষাপটে বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানি মজুতের অভিযোগ সামনে আসছে, যা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
আরএমএম/এনএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামের শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল
- ২ জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, তদারকিতে ভিজিলেন্স টিম
- ৩ সমাজের একটি অংশ নয়, সবাই মিলে ভালো থাকবো: প্রধানমন্ত্রী
- ৪ গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না
- ৫ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান