সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসসহ গ্রেফতার ৭
দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা/ফাইল ছবি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৫ নভেম্বর) ডিএমপির উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, গ্রেফতার সাবেক উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমাসহ সাতজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানা গেছে, গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন জান্নাতুল ফেরদৌস ওরফে ঝুমা তালুকদার। তবে পরে নৌকার মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন।
টিটি/এমআরএম/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ শিলাবৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় দুই মন্ত্রণালয়কে নির্দেশ
- ২ গত এক দশকে চাকরি পায়নি দেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
- ৩ ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৪ হরমুজ প্রণালি সংকটেও জ্বালানিতে নির্ভার পাকিস্তান, রহস্য কী?
- ৫ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়