আজকের আবহাওয়া: ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৭ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আকাশ পরিষ্কার থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ।
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।
বিএ/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ হাদিকে হত্যাচেষ্টা: শুটার ফয়সালের স্ত্রী-শ্যালক গ্রেফতার
- ২ আনিস আলমগীরকে ছেড়ে দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের ঘোষণা
- ৩ হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সই করা বিপুল সংখ্যক চেকসহ আটক ৩
- ৪ মণিপুরী জীবনধারা নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে আলোকচিত্র প্রদর্শনী
- ৫ বিজয় দিবসে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জমকালো এয়ার শো