চালিতাতলী হত্যাকাণ্ডের মূলহোতাসহ গ্রেফতার ৬
ফাইল ছবি
চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে সরোয়ার হোসেন ও প্রতিবন্ধী অটোরিকশাচালক মো. ইদ্রিস হত্যা, রাউজানে প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের মূলহোতা ইশতিয়াক চৌধুরী প্রকাশ অভিসহ ৬ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭।
শুক্রবার (৭ নভেম্বর) সকালে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, চালিতাতলী এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যাসহ রাউজান এলাকায় প্রকাশ্যে গুলি ও সংঘর্ষের মূলহোতা ইশতিয়াক চৌধুরী প্রকাশ অভিসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
জড়িতদের বিষয়ে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
এমআরএএইচ/এমকেআর/জিকেএস
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদে ফিরতি ট্রেনযাত্রার টিকিট বিক্রি শুরু শুক্রবার
- ২ ভোগান্তিহীন ঈদযাত্রা নিশ্চিতে ডিএমপির বিশেষ নির্দেশনা
- ৩ মুক্তিযুদ্ধ মন্ত্রী আযম খান, ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে মীর হেলাল
- ৪ চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে সুপরিকল্পিত অভিযান হবে: রাষ্ট্রপতি
- ৫ চট্টগ্রামে ‘এস ড্রাইভ’ অভিযানে গ্রেফতার ৩৪, মাদক উদ্ধার