ঢাকার ১০ পয়েন্টে বুধবার গুম-খুন নিয়ে ডকুমেন্টারি প্রদর্শনী
ঢাকার ১০টি পয়েন্টে ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট নিয়ে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী করা হবে। আগামীকাল ১২ নভেম্বর (বুধবার) রাজধানীর বিভিন্ন এলাকার ১০টি স্পটে ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী করা হবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ও শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজস করা হয়েছে।
যে ১০ স্পটে হবে প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, যাত্রাবাড়ী পার্ক, ধানমন্ডির রবীন্দ্র সরোবর, বাহাদুর শাহ পার্ক, মিরপুর, পল্লবী (দাফন দেয়ার মাঠ), উত্তরা ৩ নম্বর সেক্টর মুক্তমঞ্চ, উত্তরা জমজম টাওয়ার, মোহাম্মদপুর টাউন হল মাঠ, হাতিরঝিল এমপিথিয়েটার ও হাতিরঝিল রামপুরা প্রান্ত।
সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি চলবে জুলাইয়ের গান।
এমইউ/এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ঈদুল আযহার পরেই শুরু হচ্ছে বর্জ্য থেকে গ্যাস-বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প
- ২ শহীদ মিনারে রাকিব হত্যা, নেপথ্যে নারী-মাদক সংশ্লিষ্ট দ্বন্দ্বের ইঙ্গিত
- ৩ সরকারি-বেসরকারি ভবনে স্বাধীন বাংলার পতাকা উত্তোলন
- ৪ মধ্যপ্রাচ্য সংকটে শাহ আমানতে আরও ৮ ফ্লাইট বাতিল
- ৫ ২০ বছর পর চাকরিতে যোগদানের সুযোগ পাচ্ছেন ৩৩০ সার্জেন্ট-এসআই