উত্তরায় মাইক্রোবাসে আগুন
উত্তরার জসীম উদ্দিন রোডে সকাল সোয়া ৭টার দিকে মাইক্রোবাসটিতে আগুন লাগে
রাজধানীর উত্তরায় একটি মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (১২ নভেম্বর) সকাল ৭টা ১৮ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে উত্তরার জসীম উদ্দিন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ইঞ্জিন ওভার হিটের কারণে এই আগুনের সূতপাত হয়।
আরও পড়ুন
ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন
ঢাকায় রাতভর তিন বাস ও এক প্রাইভেটকারে আগুন
ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগু
তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/ইএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ইরান-ফিলিস্তিনে আগ্রাসন বন্ধসহ মুসলিম বিশ্বের শান্তি কামনা
- ২ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত
- ৩ ১৫ অঞ্চলে বয়ে যেতে পারে ঝড়, নদীবন্দরে ১ নম্বর সংকেত
- ৪ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
- ৫ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল