ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

ইরান-ফিলিস্তিনে আগ্রাসন বন্ধসহ মুসলিম বিশ্বের শান্তি কামনা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৮ এএম, ২১ মার্চ ২০২৬

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন বন্ধসহ মুসলিম বিশ্বের জন্য শান্তি কামনা করেছেন মুসল্লিরা। পাশাপাশি চলমান এই যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে ঈদের জামাতে।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে মুসল্লিরা এ আহ্বান জানান।

ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি দাঁড়িয়ে ঈদের নামাজ পড়েন তারা। সকাল ৮টা ২০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পাঁচ মিনিট পর আসেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন।

jagonews24

নারায়ণগঞ্জের চাষাড়া থেকে জাতীয় ঈদগাহে এসেছেন ইব্রাহিম খলিল। তিনি বলেন, ‘আজ ফিলিস্তিন থেকে ইরানে মুসলমানদের ওপর আগ্রাসন হচ্ছে। আমরা এই আগ্রাসন বন্ধসহ বিশ্বের শান্তি চাই। আজ ফিলিস্তিনের ভাইয়েরা নামাজ পড়তে পারলো না, আমরা সকলের শান্তি কামনা করি।’

প্রায় ৪০ বছর ধরে জাতীয় ঈদগাহে নামাজ পড়েন ঢাকার বকশিবাজারের বাসিন্দা হাজী আওলাদ হোসেন। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে নামাজ আদায় করে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।

আওলাদ বলেন, ‘আমি ৪০ বছর ধরে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়ি। দীর্ঘদিন পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে নামাজ পড়লাম। আমার যতদূর মনে পড়ে এর আগে এরশাদ সরকারের সময় নামাজ পড়েছিলাম।’

জাতীয় ঈদগাহে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। মহাখালী থেকে এসেছেন কাশফিয়া। তিনি বলেন, ‘নামাজ পড়ে সবার জন্য দোয়া করলাম। আজ ফিলিস্তিন থেকে ইরান সমস্ত মুসলিম ভাইবোনদের রক্ত ঝরছে। যাতে করে আর একটি মুসলিম ভাইবোনেরও রক্ত না ঝরে সেই দোয়া করলাম।’

মিরপুর-২ নম্বর থেকে নামাজ পড়তে এসেছেন লায়লা আক্তার, সঙ্গে নিয়ে এসেছেন মেয়ে ফাবিহা প্রমি ও মাহিয়া প্রিমাকে। লায়লা আক্তার বলেন, ‘সবাই একসঙ্গে নামাজ পড়লাম। অনেক খুশি লাগছে। কিন্তু অন্যদিকে মন কাঁদছে ইরানের ভাই বোনের জন্য।’

মোহাম্মদপুর আদাবর থেকে এসেছেন মঞ্জুর হোসেন ইসা। তিনি বলেন, ‘আজ শান্তিপূর্ণভাবে নামাজ পড়লাম। আমাদের সঙ্গে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও নামাজ পড়েছেন, এই জন্য খুশিটা আরও বেশি। বাংলাদেশসহ সারাবিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি। যাতে করে অতিদ্রুত ইরান যুদ্ধ বন্ধ হয়, ফিলিস্তিনের মানুষ মুক্তি পায়।’

এমওএস/বিএ

টাইমলাইন

  1. ১১:৩৭ এএম, ২১ মার্চ ২০২৬ শিকড়ের টানে বগুড়ায় মুশফিক: রিকশায় চড়ে ছেলে ও বাবার সঙ্গে ঈদগাহে
  2. ১১:৩১ এএম, ২১ মার্চ ২০২৬ ছয় লাখ মুসল্লির ঢলে ইতিহাস ছুঁলো শোলাকিয়া ময়দান
  3. ১১:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ শুভেচ্ছায় যা বললেন ক্রিকেটাররা
  4. ১১:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের নামাজ ‘স্মরণীয় হয়ে থাকবে’
  5. ১০:৫৭ এএম, ২১ মার্চ ২০২৬ বৈশ্বিক সংকট মোকাবিলায় মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী অমিতের
  6. ১০:১৬ এএম, ২১ মার্চ ২০২৬ জবিতে ঈদ জামাতে ইমামতি করলেন উপাচার্য
  7. ১০:১৫ এএম, ২১ মার্চ ২০২৬ গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়
  8. ১০:১২ এএম, ২১ মার্চ ২০২৬ রূপপুর ঘিরে মহা কর্মব্যস্ততা, ঈদের ছুটি বাতিল
  9. ১০:০৮ এএম, ২১ মার্চ ২০২৬ ইরান-ফিলিস্তিনে আগ্রাসন বন্ধসহ মুসলিম বিশ্বের শান্তি কামনা
  10. ০৯:৫০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত
  11. ০৯:২০ এএম, ২১ মার্চ ২০২৬ প্রবীণদের জীবনে ঈদের আনন্দ: প্রয়োজন কেবল একটু ভালোবাসা
  12. ০৮:৫৬ এএম, ২১ মার্চ ২০২৬ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
  13. ০৮:৪১ এএম, ২১ মার্চ ২০২৬ টাঙ্গাইলে ঈদগাঁ মাঠের নাম পরিবর্তন ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
  14. ০৮:৩৪ এএম, ২১ মার্চ ২০২৬ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহে মুসল্লির ঢল
  15. ০৮:২৯ এএম, ২১ মার্চ ২০২৬ নারীর জীবনে ঈদ: উৎসবের আড়ালে এক নিরন্তর ত্যাগের গল্প
  16. ০৮:২১ এএম, ২১ মার্চ ২০২৬ তিন ধাপে গুলির পর শোলাকিয়ায় শুরু হবে ঈদের জামাত
  17. ০৮:২০ এএম, ২১ মার্চ ২০২৬ চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
  18. ০৭:৫৯ এএম, ২১ মার্চ ২০২৬ বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর উদযাপনের বিচিত্র রীতি
  19. ০৭:৫৮ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
  20. ০৭:৪৮ এএম, ২১ মার্চ ২০২৬ ঢাকায় আজ কখন কোথায় ঈদ জামাত
  21. ০৭:৪৩ এএম, ২১ মার্চ ২০২৬ ঈদ ভ্রাতৃত্ব ও সাম্যের শিক্ষা দেয়
  22. ০৭:২৭ এএম, ২১ মার্চ ২০২৬ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত
  23. ০২:২৪ এএম, ২১ মার্চ ২০২৬ কেমন থাকবে ঈদের দিনের আবহাওয়া 
  24. ০১:০১ এএম, ২১ মার্চ ২০২৬ আজ পবিত্র ঈদুল ফিতর
  25. ১২:৩৩ এএম, ২১ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত
  26. ০৯:৫২ পিএম, ২০ মার্চ ২০২৬ চাঁদরাতেও মেলে না ছুটি, ঈদের দিন কাটে ঘুমিয়ে
  27. ০৮:৩৩ পিএম, ২০ মার্চ ২০২৬ একদিন আগেই শোলাকিয়ায় এক পরিবারের তিনজন
  28. ০৭:৩৪ পিএম, ২০ মার্চ ২০২৬ বৃষ্টিতে ফাঁকা সায়েদাবাদ, অল্প যাত্রীতেই বাড়তি ভাড়া-ভোগান্তি
  29. ০৭:২৬ পিএম, ২০ মার্চ ২০২৬ শেষ মুহূর্তের কেনাকাটায় আতর-টুপি-কসমেটিকসের চাহিদা বেশি
  30. ০৭:০১ পিএম, ২০ মার্চ ২০২৬ রাজবাড়ীতে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়, নারীদের জন্য বিশেষ ব্যবস্থা
  31. ০৫:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদ উদযাপন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ সতর্কতায় র‍্যাব
  32. ০৪:২৮ পিএম, ২০ মার্চ ২০২৬ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
  33. ০৪:১৬ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘বছরে একবারের বেশি গরুর মাংস জোটে না পাতে’
  34. ০৪:১২ পিএম, ২০ মার্চ ২০২৬ ‘উৎসব এলেই জিনিসপত্রের দাম বেড়ে যায়’
  35. ০৪:১০ পিএম, ২০ মার্চ ২০২৬ ফরিদপুরে ঈদের আনন্দ নেই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের
  36. ০৩:৪৯ পিএম, ২০ মার্চ ২০২৬ সৌদির সঙ্গে মিল রেখে ময়মনসিংহে সুরেশ্বর অনুসারীদের ঈদ উদযাপন
  37. ০৩:৩১ পিএম, ২০ মার্চ ২০২৬ ঈদের আগের দিন পাইকারি বাজারে সাধারণ ক্রেতার ভিড়
  38. ১১:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঢাকার পথে পথে এখন শুধুই নীরবতা
  39. ০৯:৫৪ এএম, ২০ মার্চ ২০২৬ ঈদের দিন বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি
  40. ১০:১৫ পিএম, ১৯ মার্চ ২০২৬ ঈদের দিন সব বিভাগেই ঝড়-বৃষ্টি হতে পারে
  41. ০৭:০৮ পিএম, ১৯ মার্চ ২০২৬ চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার 
  42. ০৯:২২ এএম, ১৯ মার্চ ২০২৬ রাজধানীতে কখন কোথায় ঈদ জামাত