রোববার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রোববার আরও ১২ রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ হবে।
একই দিনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সংলাপে অংশ নেবে।
আজও ১২ দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।
এমওএস/এমএএইচ/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ সবাই প্রধানমন্ত্রীকে ভুল বোঝায়, আমরা যেন ওই ট্র্যাপে আর না পড়ি
- ২ ঈদযাত্রার নিরাপত্তায় মাঠে থাকবে সোয়াট, ডগ স্কোয়াড, অশ্বারোহী পুলিশ
- ৩ পরীক্ষা হলে নকল ধরায় শিক্ষককে মারধর, অভিযুক্ত গ্রেফতার
- ৪ রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত
- ৫ ই-হেলথ কার্ডে স্বাস্থ্যসেবা হবে আধুনিক: মেয়র শাহাদাত