রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন
রাজধানীর আগারগাঁওয়ে আগুনে জ্বলছে গাড়ি/ছবি: সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করে রাখা একটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১১টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ১১টার দিকে আগারগাঁওয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সামনে পার্কিং করা একটি গাড়িতে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।
প্রাথমিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টিটি/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক
- ২ খাদ্যমন্ত্রীর নেতৃত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি গঠন
- ৩ ধর্মমন্ত্রীর নেতৃত্বে ৪ সদস্যের হজ মনিটরিং দল গঠন
- ৪ স্বাধীনতা দিবসে জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা