সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে বিচারক, খোয়ালেন মোবাইল-চশমা
সংসদ ভবন/ফাইল ছবি
রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়েছেন এক বিচারক। তার কাছ থেকে মোবাইল ফোনের পাশাপাশি চশমাও ছিনিয়ে নেওয়া হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে শেরেবাংলা নগর থানার সংসদ ভবন এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী অরুনাভ চক্রবর্তী একজন সিনিয়র জেলা ও দায়রা জজ।
পুলিশ সূত্রে জানা গেছে, বিচারক অরুনাভ চক্রবর্তী রাতে হেঁটে সংসদ ভবন এলাকা দিয়ে যাচ্ছিলেন। এসময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে হুমকি-ধমকি দিয়ে মোবাইল ফোনটি নিয়ে যায়। এমনকি চোখের চশমাটিও ছিনিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান। তিনি বলেন, সংসদ ভবন এলাকা থেকে বিচারকের রিয়েলমি ব্র্যান্ডের একটি মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নিয়েছে। তিনি থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের আটকে অভিযান চলমান।
টিটি/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ জ্বালানি তেল মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, তদারকিতে ভিজিলেন্স টিম
- ২ সমাজের একটি অংশ নয়, সবাই মিলে ভালো থাকবো: প্রধানমন্ত্রী
- ৩ গবেষণার নামে মুক্তিযুদ্ধের ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না
- ৪ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তারেক রহমান
- ৫ তেল সংকট দরিদ্র দেশগুলোতে কী প্রভাব ফেলছে তুলে ধরলেন পররাষ্ট্রমন্ত্রী