ইসি সচিব
তফসিলের পর আবেদন সাপেক্ষে ভোটার হতে পারবেন তারেক রহমান
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: জাগো নিউজ
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, শুধু তারেক রহমান নয়, নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার পর আবেদন সাপেক্ষে যে কেউ ভোটার হতে পারবেন। ইসি চাইলে তারেক রহমান ভোটার ও প্রার্থী হতে পারবেন।
সোমবার (১ ডিসেম্বর) ইসি ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ইসি সচিব। আখতার আহমেদ বলেন, ‘আমার জানামতে তারেক রহমান ভোটার হননি। তবে কমিশন চাইলে হতে পারবেন।’
তারেক রহমানের মতো তফসিল ঘোষণার পর যে কেউ ভোটার হতে পারবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে কেউ হতে পারবেন, আপনি কেন তারেক রহমানের বিষয়ে বলছেন। আবেদন সাপেক্ষে হতে পারবেন। এ বিষয়ে কমিশনের আইনও আছে।’
এমওএস/এমএএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে
- ২ জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রেও সংবিধান অবশ্যই এগিয়ে থাকবে
- ৩ জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশে একমত সংসদীয় বিশেষ কমিটি
- ৪ জুলাই চেতনা বাস্তবায়নে সংবিধান পরিবর্তনের প্রয়োজন হলে, আমরা করবো
- ৫ স্বাধীনতা দিবসে মানিক মিয়া অ্যাভিনিউতে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান