রাজধানীতে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে শ্রমিক নিহত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগ/ফাইল ছবি
রাজধানীর কামরাঙ্গীরচরে কারখানায় কাজ শেষে বাসায় ফেরার পথে ছুরিকাঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোররাতে বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. রকি (২৫)। তিনি বড়গ্রাম চেয়ারম্যান মোড় এলাকায় থাকতেন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
রকিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রানা জানান, রকি পেশায় একজন শ্রমিক। তিনি রাতে একটি কারখানায় কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে বড়গ্রাম মাতাব্বর বাজার হারিকেন ফ্যাক্টরির সামনে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। এসময় রকি দৌড়ে নিরাপদ জায়গায় যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় কেউ তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে ভোররাত সাড়ে ৩টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম ছাড়া বিস্তারিত ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। জানার চেষ্টা চলছে।
কেএজেডআইএ/একিউএফ
সর্বশেষ - জাতীয়
- ১ দলের মন্ত্রী-এমপিদের চলনে–বলনে মার্জিত থাকতে বললেন তারেক রহমান
- ২ উত্তরায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ আরও একজন মারা গেছেন
- ৩ দুদকের বিদায়ী চেয়ারম্যানের পিএসকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি
- ৪ ড্যাপ বাস্তবায়নে কমছে ফ্ল্যাটের সংখ্যা, মন্ত্রীর কাছে রিহ্যাবের উদ্বেগ
- ৫ ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি