শ্যামবাজারে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল/ফাইল ছবি
পুরান ঢাকার সূত্রাপুরের শ্যামবাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুর রহমান (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) শ্যামবাজারের মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে গুলির ওই ঘটনা ঘটে। পথচারীরা গুলিবিদ্ধ আব্দুর রহমানকে উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে শ্যামবাজারের মাওলাবক্স চক্ষু হাসপাতালের সামনে আব্দুর রহমান নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন তাকে মিটফোর্ড হাসপাতালে গিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। তিনি শ্যামবাজার কাঁচাবাজার মালিক সমিতির সাবেক সভাপতি ছিলেন। তার বাসা শ্যামবাজার এলাকায়।
ওসি মতিউর আরও জানান, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি, নয়ন নামের এক যুবক ব্যবসায়ী আব্দুর রহমানকে গুলি করে পালিয়ে গেছেন। তবে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানতে পারিনি। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।’
টিএইচকিউ/এমএমকে
সর্বশেষ - জাতীয়
- ১ কারখানার যন্ত্রপাতি বিক্রি করে পরিশোধ করা হলো শ্রমিকদের পাওনা
- ২ দুই লঞ্চের রুট পারমিট বাতিল, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
- ৩ লাইনচ্যুত বগি উদ্ধারে লাগতে পারে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন
- ৪ সড়ক দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
- ৫ উত্তর সিটিতে স্বাচ্ছন্দ্যে ঈদের নামাজ আদায়ের সব ব্যবস্থা রাখা হচ্ছে