অপারেশন ডেভিল হান্ট ফেজ-২
২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৮৪, উদ্ধার পাঁচ আগ্নেয়াস্ত্র
প্রতীকী ছবি
অবৈধ অস্ত্র উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিগত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ পরিচালনা করে ৩৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।
শাহাদাত হোসাইন জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩৮৪ জনকে। এ সময় ৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এছাড়া, পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২৮ হাজার ৩৩৯টি মোটরসাইকেল ও ৩১ হাজার ৭৪টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ১৮০টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।
কেআর/এএমএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ চিকিৎসকের সঙ্গে ‘হাতাহাতি’, পুলিশে দেওয়া হলো রোগীর স্বজনকে
- ২ ‘ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল তরুণ প্রজন্মকে হুমকিতে ফেলবে’
- ৩ দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: ফখরুদ্দিন মানিক
- ৪ লালবাগে ভবন থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় যুবক নিহত
- ৫ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করতে চায় ডিএনসিসি