লালবাগে ভবন থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় যুবক নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ/ছবি জাগো নিউজ
রাজধানীর লালবাগের নয়াপল্টন গলিতে চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান মো. হোসেন নামে এক পথচারী।
তিনি বলেন, লালবাগের বিডিআর ২ নম্বর গেটের নয়াপল্টন গলির একটি বাসার চারতলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন এক যুবক। পরে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা জানতে পেরেছি ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার পরিচয় জানা যায়নি। সিআইডির ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ মর্গে রাখা আছে।
কাজী আল-আমিন/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ ‘ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল তরুণ প্রজন্মকে হুমকিতে ফেলবে’
- ২ দাগনভূঞা-সোনাগাজীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করবো: ফখরুদ্দিন মানিক
- ৩ লালবাগে ভবন থেকে নিচে পড়ে অজ্ঞাতপরিচয় যুবক নিহত
- ৪ ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সম্পৃক্ত করে কাজ করতে চায় ডিএনসিসি
- ৫ নববর্ষ উপলক্ষে পাহাড়ি এলাকার মানুষকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা