ভেনেজুয়েলার ঘটনাপ্রবাহ নিয়ে উদ্বেগ বাংলাদেশের
পররাষ্ট্র মন্ত্রণালয়/ফাইল ছবি
ভেনিজুয়েলার সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।
সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনীতি ও সংলাপকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে বাংলাদেশ বিশ্বাস করে। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিসমূহের প্রতি বাংলাদেশের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করেছে যুক্তরাষ্ট্র। অভিযোগ অনুযায়ী, অবৈধভাবে অপহরণের পর তাদের যুক্তরাষ্ট্রের ব্রুকলিন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। মাদুরো ও তার স্ত্রীকে সোমবার (৫ জানুয়ারি) আদালতে হাজির করা হতে পারে বলেও জানানো হয়েছে।
জেপিআই/এমকেআর/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ ব্যাগের স্তূপে খেলনা বন্দুক, ট্রিগার ছোঁয়ার শিশুটি নেই
- ২ জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনে স্বাধীনতা দিবস উদযাপন বিমানের
- ৩ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আহ্বান
- ৪ বীর শহীদদের প্রতি ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- ৫ বায়তুল মোকাররমে একাত্তরের বীরদের স্মরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা