প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদুর আযাদ
হামিদুর আযাদ/ফাইল ছবি
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে জামায়াতপ্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদের মনোনয়ন বৈধ করেছে নির্বাচন কমিশন ইসি।
শনিবার (১০ জানুয়ারি) ইসির আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পান তিনি।
প্রার্থিতা ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আবেদন করেন তিনি। শনিবার শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শুনানি শেষে আইনজীবী ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু বলেন, গত ২ জানুয়ারি বাছাইয়ে হামিদুর রহমান আযাদের মনোনয়নপত্র বাতিল হয়েছিল, এর বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে আপিল করি। আজ তিনি প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এমওএস/এমআরএম/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ তেলের কৃত্রিম সংকট ঠেকাতে এমপিদের খোঁজখবর রাখার নির্দেশ
- ২ ঢাকা-চট্টগ্রামের ফিলিং স্টেশন তদারকিতে ট্যাগ অফিসার নিয়োগ করবে বিপিসি
- ৩ তেল চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৪ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক
- ৫ ওমরাহ ও ভিজিট ফোরামের সভায় যোগ দিতে সৌদি গেলেন ধর্মমন্ত্রী