স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক
মাউশির সাবেক মহাপরিচালক দিলারা হাফিজ/ ছবি- সংগৃহীত
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। দিলারা হাফিজ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন।
আলাদা আলাদা শোকবার্তায় তারা শোক ও দুঃখ প্রকাশ করেন। এসময় তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ মারা গেছেন
স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শোক প্রকাশ করে বাণী দিয়েছেন- শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী; কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ; সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)।
এছাড়া বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরিফুল আলম, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, নৌপরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান শোক প্রকাশ করে বাণী দিয়েছেন।
আরএমএম/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ মিয়ানমারে পাচারকালে ১৬০০ লিটার ডিজেল উদ্ধার, আটক ৭
- ২ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার
- ৩ হিজড়া খাল সংস্কারে কাতালগঞ্জে জলাবদ্ধতা কমবে: মেয়র শাহাদাত
- ৪ স্বাধীনতা দিবস উপলক্ষে অনারারি কমিশন পেলেন বিমানবাহিনীর ৯ কর্মকর্তা
- ৫ তেলের কৃত্রিম সংকট ঠেকাতে এমপিদের খোঁজখবর রাখার নির্দেশ