বিগত তিন সংসদ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির মাস্টারপ্ল্যান হয়েছিল
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে গঠিত তদন্ত কমিশন/ছবি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ
২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিশন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা এ প্রতিবেদন জমা দেন। পরে যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত তুলে ধরা হয়।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে সংবাদ ব্রিফিংয়ে তদন্ত কমিশন/ছবি জাগো নিউজ
প্রতিবেদন বলা হয়, ২০০৮ সালের পর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির মাস্টারপ্ল্যান হয়েছিল। এসময়ে নির্বাচন কমিশন পাপেটে পরিণত হয়েছিল।
বিচারপতি শামীম হাসনাইনের নেতৃত্বে গত বছরের ২৯ জুলাই এ কমিশন গঠন করা হয়েছিল।
এমইউ/বিএ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সম্মানী দেওয়ার প্রলোভনে প্রতারণা, আর্থিক লেনদেনে সাবধান করল ইফা
- ২ দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট যাবে নির্ধারিত সময়ে
- ৩ ইরানে থাকা বাংলাদেশিদের নিয়ে উদ্বেগ, সব পক্ষকে সংযমের আহ্বান ঢাকার
- ৪ নাগরিক জীবনে স্বস্তি ফেরাতে দিনরাত কাজ করছি: ডিএনসিসি প্রশাসক
- ৫ যানজট ও বিশৃঙ্খলা কমিয়েছে নিউমার্কেটের নতুন ফুটওভার ব্রিজ