পতাকা হাতে ৫৪ প্যারাট্রুপারের গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস
বিজয়ের মাস ডিসেম্বরের আরেকটি আন্তর্জাতিক স্বীকৃতি পেলো বাংলাদেশ/ফাইল ছবি
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর পতাকা হাতে ৫৪ জনের প্যারাট্রুপিং।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, ২০২৫ সালের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ঢাকায় অনুষ্ঠিত একটি বিশেষ প্যারাশুট জাম্প অভিযানের মাধ্যমে বাংলাদেশ একসঙ্গে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের বিশ্বরেকর্ড গড়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে, যাদের মধ্যে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ প্রশিক্ষিত প্যারাট্রুপাররা ছিলেন; এই ব্যতিক্রমী অভিযানে আকাশে ভেসে ওঠে লাল-সবুজের ৫৪টি পতাকা। পুরো উদ্যোগটি পরিকল্পনা ও বাস্তবায়ন করে আর্মড ফোর্সেস ডিভিশন (এএফডি)।
আরও পড়ুন
পতাকা হাতে ৫৪ জনের প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড
নিহত শান্তিরক্ষীদের নেমপ্লেট পরে প্যারাট্রুপিং করবেন ৬ জন
“Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)” শিরোনামে এই রেকর্ডটি অর্জন করে টিম বাংলাদেশ, যার মাধ্যমে দেশটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, এই উদ্যোগের লক্ষ্য ছিল বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলা এবং দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্রিত করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার এক শক্তিশালী বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরা।
আইএসপিআর আরও জানায়, এই অর্জন শুধু একটি বিশ্বরেকর্ড নয়; এটি বাংলাদেশের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সশস্ত্র বাহিনীর পেশাদারত্বের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। লাল-সবুজের এই গর্বিত মুহূর্ত ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
টিটি/ইএ
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে খাদ্যপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা
- ২ সিগারেটের দাম বাড়ায় ৩৭ শতাংশ তরুণ ধূমপায়ী ধূমপান কমিয়েছেন
- ৩ ফ্লাইট স্থগিতে দিশেহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
- ৪ যুদ্ধে তেল সংকটের শঙ্কা, পাচার ঠেকাতে সীমান্তে সতর্ক বিজিবি
- ৫ উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা: ইসি