নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টের পর নিচে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক ব্রিজ এলাকায় একটি ভবনের চারতলায় রং করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে একজন রংমিস্ত্রির (৩৫) মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে নিয়ে আসা সোহাগ জানান, শেখেরটেক ব্রিজের পাশেই একটি চারতালা ভবনে বাইরের সাইডে রঙয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যায়।পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে ওখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
কাজী আল-আমিন/এএমএ
সর্বশেষ - জাতীয়
- ১ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন পল কাপুর
- ২ সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- ৩ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর
- ৪ রাজধানীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
- ৫ ধূমপানের প্রবণতা কমেছে গণপরিবহনে: গবেষণা