ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

অভিযান চলাকালে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলিবিদ্ধ, গ্রেফতার ৩

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪২ পিএম, ০৪ মার্চ ২০২৬

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের সময় মো. সিদ্দিকুর রহমান (৩৮) নামের এক কর্মকর্তা গুলিবিদ্ধ হন। এ ঘটনায় অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।

বুধবার (৪ মার্চ) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দীন সামি।

তিনি জানান, এ বিষয়ে আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত ২ মার্চ দুপুরের দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযানের সময় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসী মাদক কারবারি, সিদ্দিকুর রহমানের বাঁ পায়ে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি আহত হন। পরে সিদ্দিকুর রহমানকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

টিটি/এসএনআর