কুষ্টিয়ায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার
কুষ্টিয়ায় সেনা অভিযানে পিস্তল উদ্ধার/ছবি-সংগৃহীত
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি পিস্তলসহ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৬ জানুয়ারি) সেনাবাহিনী সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার দিনগত রাত ২টার দিকে ভেড়ামারা উপজেলার ধর্মপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যুক্তরাষ্ট্রের তৈরি একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান এবং দুই রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে নিকটস্থ সেনাক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
টিটি/এমআরএম/জেআইএম
সর্বশেষ - জাতীয়
- ১ হরমুজ প্রণালি সংকটেও জ্বালানিতে নির্ভার পাকিস্তান, রহস্য কী?
- ২ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায়
- ৩ আইজিপি আসবেন তাই সড়কে শৃঙ্খলা, যেতে না যেতেই আগের মতো বিশৃঙ্খলা
- ৪ ফেব্রুয়ারিতে দুদকের জালে ১৪২ কোটি ৭৭ লাখ টাকার সম্পদ
- ৫ সদরঘাটে যাত্রীর চাপ বাড়ছে, ফ্রি কুলি ও ট্রলি সুবিধায় স্বস্তি