হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল
কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর প্রার্থিতার বিরুদ্ধে একই আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নামঞ্জুর হয়েছে। এতে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের আলোকেই হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১৭ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে আপিল শুনানিতে হাসনাত আবদুল্লাহর প্রার্থিতা বহাল রাখে কমিশন।
অন্যদিকে একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
এর আগে ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসানের মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
এমওএস/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ অভিযান চলাকালে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলিবিদ্ধ, গ্রেফতার ৩
- ২ ৫ দিনে ১৭৩ ফ্লাইট বাতিল শাহজালাল বিমানবন্দরে
- ৩ পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে যা বললেন পল কাপুর
- ৪ সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা জারি
- ৫ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর