বিদ্যুৎ ও জ্বালানি
বিশেষ বিধান আইনের চুক্তি পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন জমা
বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ এর অধীন সম্পাদিত চুক্তি পর্যালোচনার জন্য গঠিত জাতীয় কমিটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) কমিটি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের কাছে প্রতিবেদন দাখিল করে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, প্রতিবেদনটি বিদ্যুৎ বিভাগের পর্যালোচনার জন্য পাঠানো হবে। বিদুৎ বিভাগ পর্যালোচনার পর সরকারের নির্দেশ মোতাবেক পরবর্তী করণীয় নির্ধারণ করবে।
এর আগে গত বছরের ২ নভেম্বর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার কাছে অন্তর্বর্তীকালীন প্রতিবেদন হস্তান্তর করে জাতীয় কমিটি।
জাতীয় কমিটির প্রধান হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী।
অন্তর্বর্তীকালীন প্রতিবেদন দাখিলের সময় কমিটির প্রধান বলেছিলেন, ‘আমরা পর্যালোচনায় বিদ্যুৎ কেনার চুক্তিতে পেলাম সীমাহীন দুর্নীতি, যোগসাজশ, জালিয়াতি, অনিয়ম। ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসারদের সঙ্গে চুক্তির প্রক্রিয়ার মধ্যে আমরা এগুলো পেয়েছি।’
তিনি বলেন, ‘এটি আমাদের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন। আগামী বছরের জানুয়ারির মাঝামাঝি সময় আমরা আমাদের চূড়ান্ত প্রতিবেদন দেব।’
আরএমএম/এমআইএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের তিন সহযোগী গ্রেফতার
- ২ রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ
- ৩ গুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য গঠনে সরকারি ও বিরোধীদলীয় চিফ হুইপের আলোচনা
- ৪ লালবাগে নির্মাণাধীন ভবনের পাশে মিললো বৃদ্ধের রক্তাক্ত মরদেহ
- ৫ ঐক্যবদ্ধ বাংলার জনগণ, গণঅসহযোগে তীব্র আন্দোলন