গুলশানের রেস্তোরাঁয় বোমা ডিস্পোজাল ও ক্রাইম সিন ইউনিট
গুলশান-২ এলাকায় অবস্থিত হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হাতে ২০ জন নিহতের ঘটনায় আলামত সংগ্রহে দ্বিতীয়দিনের মতো সিইআইডির ক্রাইম সিন ইউনিট (সিএসইউ) ও বোমা ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
রোববার দুপুর সোয়া ১২টায় ছয় সদস্যের সিএসইউ ইউনিট ও পুলিশের বোমা ডিস্পোজাল ইউনিটের একটি গাড়ি হলি আর্টিসান রেস্টুরেন্টে প্রবেশ করে। এর আগে শুক্রবার রাত ১টা ৩৫ মিনিটে সিএসইউ এর ১১ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এছাড়া জাপানের রাষ্ট্রদূত ও একজন প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং সাধারণ বিদেশি নাগরিকরা ঘটনাস্থল পরিদর্শন করছেন।
সরেজমিনে দেখা যায়, রেস্টুরেন্টটির আশপাশে ৫০ গজ দূরে ব্যারিকেড দেয়া হয়েছে এবং অর্ধশতাধিক পুলিশ সদস্য টহল দিচ্ছেন।
এআর/বিএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ সড়ক নিরাপত্তা নিশ্চিতে চালকের দৃষ্টিশক্তি ভালো থাকা গুরুত্বপূর্ণ
- ২ রাজধানীতে বহুতল ভবন থেকে পড়ে রংমিস্ত্রির মৃত্যু
- ৩ ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
- ৪ দ্বিতীয় দিনের মতো বিএনপির সংসদ সদস্যদের প্রশিক্ষণ চলছে
- ৫ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী