আগামী দুদিন ২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে
এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণজনিত কারণে আগামী দুদিন ১২ ঘণ্টা করে মোট ২৪ ঘণ্টা তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, শনিবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকার সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এনএস/এসএনআর/বিএ
সর্বশেষ - জাতীয়
- ১ সরকারি কর্মকর্তাদের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ
- ২ পাম্পে মাঝরাত থেকে অপেক্ষা, দুপুরেও তেলের দেখা নেই
- ৩ মাদক মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মিরসরাই থেকে গ্রেফতার
- ৪ সীতাকুণ্ডের হত্যা মামলার পলাতক আসামি মশিউর পাঁচলাইশে গ্রেফতার
- ৫ বনশ্রীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো হার্ডওয়্যার ব্যবসায়ীর