সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সহযোগিতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র
সন্ত্রাস ও জঙ্গি নির্মূলে বাংলাদেশকে যে কোনো ধরণের সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র সব সময় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ।
রোবাবার রাত ৮টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে এ কথা বলেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন কেরিকে ধন্যবাদ জানিয়ে বলেন, অনুসন্ধানমূলক তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। তাছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবেলার জন্য তার সরকার পুলিশের "কাউন্টার টেরোরিজম ইউনিট" গঠন করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এইউএ/এসকেডি
সর্বশেষ - জাতীয়
- ১ বঙ্গবন্ধুর ভাষণের পর অসহযোগ আন্দোলনের দ্বিতীয় ধাপ, ছাত্রনেতাদের সমর্থন
- ২ জুডিসিয়াল সার্ভিসের নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার: ২ জনকে কারাদণ্ড
- ৩ পোস্টাল ভোট: জামায়াত পেয়েছে ৪৫.৮৮%, বিএনপি ৩০.২৮%
- ৪ পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ৫ ধানমন্ডি-৩২ নম্বরে ফুল দিতে গিয়ে তিন নারীসহ গ্রেফতার ৪